
লিওনেল মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় পা রাখছে আর্জেন্টিনা। পরশু ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই অধ্যায়। এ ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি ইতিমধ্যে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন।
প্রতিবেদনে টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে আক্রমণভাগে। মেসি না থাকায় লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই জুটি নিয়মিত একসঙ্গে শুরুর একাদশে দেখা যেত না।
মেসির অনুপস্থিতিতে আক্রমণের পেছনে নিকোলাস পাসকে খেলানোর সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে এসেকিয়েল পালাসিওস ও আলেক্সিস মাক আলিস্তারকে রাখার পরিকল্পনা করেছেন স্কালোনি। তবে একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
রক্ষণেও কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণে আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে।
মঙ্গলবারের অনুশীলনে স্কালোনি বিভিন্ন পজিশন ও কৌশল নিয়ে কাজ করেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, অনুশীলনে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই নির্দিষ্ট কিছু মুভমেন্ট নিয়ে কাজ করেন স্কালোনি। এরপর খেলোয়াড়দের ছোট দলে ভাগ করে ম্যাচ পরিস্থিতির অনুশীলন করান।
চোট থেকে ফেরার পথে থাকা থিয়াগো আলমাদা ও নিকোলাস তালিয়াফিকো আলাদা অনুশীলন করেছেন। তালিয়াফিকো ইতিমধ্যে ফিজিওথেরাপিস্টের সঙ্গে মাঠের কাজও শুরু করেছেন।
মেসি অবশ্য পুরোপুরি জাতীয় দলের বাইরে থাকছেন না। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা রয়েছে তাঁর। তার আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি তাই শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয়। মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগ কীভাবে কাজ করে, সেটিরও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে এই ম্যাচে। আর সেই পরীক্ষায় মার্তিনেস ও আলভারেস জুটিকে সামনে রেখেই দল সাজানোর পথে এগোচ্ছেন স্কালোনি।

ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
১ মিনিট আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
১৪ মিনিট আগে
জাপানের বৃষ্টি কেড়ে নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ। বাদ যাচ্ছে না নকআউট পর্বের ম্যাচও। আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে হতে পারল না একটা বলও। ম্যাচ বাতিল হওয়ার পর শ্লেষাত্মক পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১ ঘণ্টা আগে