
হুলিয়ান আলভারেসকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। আতলেতিকো মাদ্রিদ দলের চেয়েও তাঁর দিকে এখন ফোকাস অনেক বেশি। ক্লাব ছাড়ার খবর প্রকাশ হতেই ভক্ত-সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়োধ্বনি শুনছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এবার তিনি অংশ নেননি আতলেতিকোর অনুশীলনেও।
গতকাল আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে আসেননি আলভারেস। সম্প্রতি চাপের মধ্য দিয়ে যাওয়া আর্জেন্টিনার এই ফুটবলারের এমন ঘটনা স্বাভাবিকভাবেই অনেকের মনে কৌতূহল সৃষ্টি করেছে। পরে আতলেতিকো নিশ্চিত করেছে, অসুস্থতার কারণে তিনি দলের অনুশীলনে যোগ দেননি।
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েন আলভারেস। কদিন আগে তাঁকে উদ্দেশ্য করে টাঙানো হয়েছিল ‘হুলিয়ান আউট’ ব্যানার। রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ ২-২ গোলে ড্রয়ের পর ভক্ত-সমর্থকদের সঙ্গে আলভারেসকে দেখাই করতে দেওয়া হয়নি। সতীর্থদের সঙ্গে না গিয়ে আলাদা ড্রেসিংরুমে গিয়েছিলেন তিনি। সেদিন ম্যাচ শেষে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে জানিয়েছিলেন, ক্লাবের সিদ্ধান্তেই আর্জেন্টিনার আলোচিত এই ফুটবলারকে আলাদা রাখা হয়েছিল।
মাজাদাহোন্দা স্পোর্টস সেন্টারে গতকাল হয়েছিল আতলেতিকো মাদ্রিদের অনুশীলন। আলভারেস ছিলেন না ঠিকই। তবে ক্লাবটির পরবর্তী ম্যাচে তাঁর খেলতে কোনো বাধা নেই। পরশু সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে আতলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত দেড়টায় র্যামন সানচেজ পিজুয়ানে শুরু হবে লা লিগার সেভিয়া-আতলেতিকো ম্যাচ।
চলতি মৌসুমে আলভারেস কেবল এক ম্যাচই খেলেছিলেন। ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার ৬৬ মিনিটে মার্ক পিউবিলের বদলি হিসেবে নেমেছিলেন আলভারেস। মাঠে নামতেই দর্শকদের দুয়োধ্বনির শিকার হয়েছিলেন তিনি। এরই মধ্যে শোনা যায় আলভারেসকে কিনতে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১৪৬ কোটি টাকা। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও আগ্রহ দেখিয়েছেন আলভারেসের ব্যাপারে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে আতলেতিকো জানিয়েছে, তারা কোনোভাবেই বার্সার কাছে আলভারেসকে বিক্রি করবে না।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
২৪ মিনিট আগে
ব্রাইডন কার্স ইস্যুতে তোলপাড় ইংল্যান্ডের ক্রিকেট। মাঠের চেয়ে মাঠের বাইরে এমন ঘটনা বেশি হওয়ায় যেমন বিব্রত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পাশাপাশি জো রুট-মাইকেল ভনের মতো তারকা ক্রিকেটাররাও বিরক্ত। এবার কার্সের নাইটক্লাব-কাণ্ড নিল ভিন্ন মোড়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে এক চাঞ্চল্যকর
৩১ মিনিট আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের শুরুটা ঐতিহাসিক হলেও শেষটা সেভাবে হয়নি। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। সদ্য সমাপ্ত সিরিজ থেকে শিখে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছে শান্তর দল।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত যে দুইবার ভারত রান তাড়া করে জিতেছে, দুটিই লঙ্কানদের মাঠে। ২০০২ সালে ক্যান্ডিতে ভারত জিতেছিল ৭ উইকেটে। এরপর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০১০ সালে কলম্বোর পি সারা ওভালে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত।
২ ঘণ্টা আগে