
দলবদলের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আতলেতিকো মাদ্রিদের মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেস। অসুস্থতার কারণে কয়েক দিন দলের বাইরে থাকার পর আবার সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

হুলিয়ান আলভারেসকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। আতলেতিকো মাদ্রিদ দলের চেয়েও তাঁর দিকে এখন ফোকাস অনেক বেশি। ক্লাব ছাড়ার খবর প্রকাশ হতেই ভক্ত-সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়োধ্বনি শুনছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এবার তিনি অংশ নেননি আতলেতিকোর অনুশীলনেও।

কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।

আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।