
১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।
পয়েন্ট নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের কাজের পরিবেশ, সুরক্ষা, অধিকার এবং পেশাদার মানদণ্ডের মতো বিভিন্ন সূচকের ভিত্তিতে। খেলোয়াড়, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও এজেন্টদের মতামত, জরিপের ফলাফল এবং খেলোয়াড় সুবিধা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে মনে করা হলেও সবার ওপরে জায়গা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তালিকার তিনে জায়গা হয়েছে টুর্নামেন্টটির। যেটা বেশ হতাশ করেছে ভক্তদের। ১০০ তে ৬২.৬ পয়েন্ট পেয়েছে আইপিএল। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি লিগ হলেও, সামগ্রিক স্কোরে কিছুটা পিছিয়ে পড়েছে টুর্নামেন্টটি।
বিশেষ করে খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কিছু সূচকে কম নম্বর পাওয়ায় আইপিএলের মোট রেটিং কমেছে। তবে গড় পারিশ্রমিক ও অর্থ প্রদানের নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আইপিএল পূর্ণ নম্বর পেয়েছে; যা এর আর্থিক সক্ষমতার চিত্রই তুলে ধরছে।
সর্বোচ্চ ৭৫.২ পয়েন্ট পেয়ে তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। দুই নম্বরে আছে দক্ষিণ এসএ টি-টোয়েন্টি; ৬৮ পয়েন্ট পেয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। ৪৮ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে পাকিস্তান সুপার লিগের অবস্থান পাঁচে।
সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১০ লিগ:
১. দ্য হান্ড্রেড: ৭৫.২
২. এসএ টি-টোয়েন্টি: ৬৮
৩. আইপিএল: ৬২.৬
৪. বিগ ব্যাশ লিগ: ৬২.৫
৫. পাকিস্তান সুপার লিগ: ৪৮
৬. মেজর লিগ ক্রিকেট: ৪৩
৭. ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি: ৩৯.১
৮. ক্যারিবিয়ান সুপার লিগ: ৩৮.৯
৯. আবুধাবি টি-টোয়েন্টি লিগ: ৩০.১
১০. বিপিএল: ২২.৬

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
ধারাভাষ্যকার থেকে অবসর নিলেন ১৯৮৫ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ এক্সে দেওয়া বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
৫ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
৬ ঘণ্টা আগে