
২০২৬ নারী এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। উত্তর কোরিয়ার কাছে হজম করেছে ১০ গোল। আপাতত পরের ম্যাচে রক্ষণভাগ শক্তিশালী করার কথাই ভাবছে পিটার বাটলারের দল।
নাগাই স্টেডিয়ামে গত পরশু এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। এই একটা পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের রক্ষণভাগ কতটা নড়বড়ে ছিল এই ম্যাচে। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাফুফের ভিডিও বার্তায় আজ ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘আগের ম্যাচে আমরা ১০ গোল হজম করেছি। তো আমাদের চেষ্টা থাকবে এই ম্যাচে গোল ব্যবধান যেন কম হয়। যদিও দক্ষিণ কোরিয়া বেশ ভালো দল।’
দুই কোরিয়ার চেয়ে শক্তিতে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়েই সেটার প্রতিফলন দেখা হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়েই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে ১১ ও ১৯ নম্বরে। বাংলাদেশ রয়েছে ১০৭ নম্বরে। সহকারী কোচ আবুল হোসেনও বাস্তবতা মেনে নিচ্ছেন। বাফুফের ভিডিও বার্তায় সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমাদের আর কোরিয়া দলের মধ্যে অনেক প্রার্থক্য। তারপরও আমাদের চেষ্টা থাকবে ভালো খেলার।’
প্রথম ম্যাচের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকেই ভাবনা শিউলির। দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে বাফুফের ভিডিও বার্তায় বাংলাদেশ ডিফেন্ডার বলেন, ‘আমাদের সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আগের ম্যাচে যেই ভুল ত্রুটিগুলো হয়েছে আমাদের, চেষ্টা করব পরের ম্যাচে সেই ভুল ত্রুটিগুলো না করার।’
‘এফ’ গ্রুপে নিজেদের স্ব স্ব ম্যাচে দুই কোরিয়াই জয় পেয়েছে। মিয়ানমারকে ৫-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল বাংলাদেশ সময় বেলা একটায় মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া। ঋতুপর্ণা চাকমা-শিউলিদের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর। সেদিন মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে—বিখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের বহুল জনপ্রিয় এই গান হয়তো অ্যালান ডোনাল্ড জানেন না। তবে সম্প্রতি তিনি যা বলেছেন, সেটা অনেকটা এই গানেরই প্রতিধ্বনি। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের মতে অস্ট্রেলিয়া এখন অনেক বদলে গেছে।
২ ঘণ্টা আগে
ছেলেদের ক্রিকেটে আফগানিস্তান উড়ছে তরতর করে। এশিয়া কাপ হোক কিংবা আইসিসি ইভেন্ট—আফগানিস্তান হয়ে উঠেছে সমীহ জাগানিয়া এক দল। মোহাম্মদ নবি-রশিদ খানরা প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন। তবে মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচই খেলতে পারেনি।
২ ঘণ্টা আগে
মাঠের ক্রিকেট থেকে এক রকম দূরেই মোহাম্মদ মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ৫ বছর আগে। বাংলাদেশ দলের হিসাবটা যদি এক পাশে সরিয়েও রাখা হয়, তবু পেশাদার ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সুযোগটা তাঁর কাছে ঠিকই এসেছিল। কিন্তু সেটা আলোর মুখ দেখেনি।
৪ ঘণ্টা আগে
২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
৫ ঘণ্টা আগে