বিশ্বের প্রায় ১০০ কোটি তরুণ শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। হেডফোন ব্যবহার এবং কনসার্টে গিয়ে উচ্চশব্দে গান শোনার কারণে এমনটি হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। ব্রিটিশ মেডিকেল হেলথ জার্নাল বা বিএমজে গ্লোবাল হেলথ জার্নালে আজ বুধবার গবেষণাটি প্রকাশিত হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জনস্বাস্থ্য রক্ষায় শ্রবণের প্রচলিত অভ্যাসগুলো নিয়ে কিশোরদের আরও সতর্ক হওয়ার কথা বলা হয় গবেষণায়। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মোবাইল ফোন এবং শ্রবণযন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও শ্রবণশক্তি রক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।
বিএমজে বিশ্বের অন্তত চারটি দেশের ৩৩টি পৃথক জরিপের ফলাফলের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে। জরিপগুলোতে ১২ থেকে ৩৪ বছর বয়সী ১৯ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। তাদের মধ্যে ২৪ শতাংশ জানিয়েছে, তাদের স্মার্টফোনে অনিরাপদভাবে গান/শব্দ শোনার অভ্যাস রয়েছে। ৪৮ শতাংশ জানিয়েছে, তাঁরা বিভিন্ন কনসার্টে, বিনোদনকেন্দ্রে অথবা ক্লাবে অসহনীয় মাত্রায় শব্দ শোনার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
গবেষণাটির প্রধান শ্রুতি বিশেষজ্ঞ ড. লরেন ডিলার্ড বলেন, ‘যদি মানুষ শ্রবণশক্তি না হারাতে চায়, তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে হেডফোনে ভলিউম কমিয়ে গান শোনা। দীর্ঘ সময় ধরে গান শুনলেও শ্রবণশক্তি হারানোর ঝুঁকি রয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘যদিও মানুষ জোরে গান শুনতে ভালোবাসে।’ সঠিক মাত্রার শব্দে গান শুনতে তরুণদের বিভিন্ন অ্যাপের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন লরেন।
লরেন আরও বলেন, ‘যেসব স্থানে উচ্চমাত্রায় শব্দ হয়, সেখানে শব্দ কমানোর যন্ত্র ব্যবহারও মানুষের উপকার করতে পারে।’ এই গবেষক বলেন, ‘কনসার্টে গিয়ে মঞ্চের সামনে থেকে গান শুনতে মানুষের আনন্দ লাগলেও এটি কানের জন্য মোটেও ভালো কিছু নয়।’ শ্রবণ নিয়ে বিভিন্ন দেশের সরকারগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে চলার আহ্বান জানান লরেন।
গবেষণা সম্পর্কিত আরও পড়ুন:

থোরিয়াম-২২৯ ব্যবহার করে প্রথমবারের মতো কার্যকর নিউক্লিয়ার ঘড়ি তৈরি করলেন ইউরোপ ও চীনের দুই স্বাধীন গবেষক দল। এই প্রযুক্তি ভবিষ্যতে পারমাণবিক ঘড়িকেও ছাড়িয়ে যেতে পারে এবং ডার্ক ম্যাটার অনুসন্ধানে নতুন দিগন্ত খুলতে পারে।
৯ দিন আগে
পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
১৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
১৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
২০ দিন আগে