
বিজ্ঞানীরা আবিষ্কার করলেন পৃথিবীর নিকটতম কৃষ্ণগহ্বর। পৃথিবী থেকে কৃষ্ণগহ্বরটির দূরত্ব ১৬০০ আলোকবর্ষ। এটি দ্বিতীয় সর্বোচ্চ নিকটবর্তী কৃষ্ণগহ্বর থেকে প্রায় ৩ গুন কাছে অবস্থিত। কৃষ্ণগহ্বরটি সূর্যের প্রায় ১০ গুন বড়। বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন ‘Gaia BH1 ’।
জ্যোতির্বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত মহাকাশ পর্যবেক্ষক কেন্দ্র ‘আন্তর্জাতিক জেমিনি অবজারভেটরি’ থেকে এটি আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গবেষণাগার ‘নয়ের ল্যাব’ এই পর্যবেক্ষক কেন্দ্রটি পরিচালনা করে থাকে। কৃষ্ণগহ্বরটি আবিষ্কারে ব্যবহার করা হয়েছে ‘জেমিনি নর্থ’ টেলিস্কোপ।
কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয় বিশাল আকার ও ভরের নক্ষত্রের মৃত্যুর মাধ্যমে। জ্বালানি ফুরিয়ে গেলে সেই নক্ষত্র মহাকর্ষীয় বলের প্রভাবের নিজের মধ্যে সংকুচিত হয়ে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয়। ফলে কৃষ্ণগহ্বরের আয়তন অনেক কম কিন্তু ভর অত্যন্ত বেশি। এর ভর এত বেশি থাকে যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই এর ভেতর থেকে বের হতে দেয় না। এমনকি আলোও কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় বল উপেক্ষা করে বেরিয়ে আসতে পারে না। ফলে টেলিস্কোপ দিয়ে সরাসরি কৃষ্ণগহ্বর দেখা যায় না। আশপাশের বস্তুর ওপর এর প্রভাব নির্ণয় করে বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বরের অস্তিত্ব বোঝেন।
সাধারণত কৃষ্ণগহ্বরের যে অংশটি শনাক্ত করা যায় সেটি হলো ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। বাইরে থেকে এই সীমারেখা অতিক্রম করলে কোনো বস্তুই আর কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে আসতে পারে না। তাই কৃষ্ণগহ্বরের ভেতরে কী আছে, বা কী ঘটছে তা এখনো জানা সম্ভব হয়নি।
মহাকাশ গবেষণা কেন্দ্র, নাসা ২০১৯ সালে প্রথমবারের মতো কৃষ্ণগহ্বরের ছবি প্রকাশ করে। ধারণা করা হয়, আমাদের ছায়াপথেই প্রায় ১০ কোটি কৃষ্ণগহ্বর সুপ্ত অবস্থায় রয়েছে। যেগুলোর অনেকগুলো সূর্যের সমান, আবার কিছু আয়তনে সূর্যের দ্বিগুণ বা ১০০ গুন বড়।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণাগার এবং অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত অন্তত ১০ জন ব্যক্তির মৃত্যু বা রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনলাইন ‘স্লুথ’ বা শখের গোয়েন্দারা এই ঘটনাগুলোর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র বা বিশেষ রহস্য দেখলেও, নিহতদের
৫ ঘণ্টা আগে
কল্পনা করুন, আপনি পৃথিবী থেকে ৩৫০ কিলোমিটার ওপরে মহাকাশ স্টেশনে ভাসছেন। আপনার ফেরার কথা পাঁচ মাস পর। কিন্তু এই সময় যখন ঘনিয়ে এল, পৃথিবী থেকে আপনাকে জানানো হলো, যে দেশের হয়ে আপনি মহাকাশে গিয়েছিলেন, সেই দেশের আর কোনো অস্তিত্ব নেই!
৩ দিন আগে
মহাকাশ গবেষণার জগতে রোমাঞ্চকর ঘটনার কমতি নেই। গত রোববার এমনই রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলো বিশ্ব। একদিকে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন তাদের বিশালাকার নিউ গ্লেন রকেটের বুস্টার পুনর্ব্যবহার করে ইতিহাস গড়ল...
৩ দিন আগে
প্রাপ্তবয়স্ক অবস্থায় মস্তিষ্কে নতুন কোষ তৈরির প্রক্রিয়া ‘নিউরোজেনেসিস’ মানবদেহে কেন সীমিত, তার একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। গান গাওয়া পাখি বা ‘সঙবার্ড’-এর ওপর করা এই গবেষণায় উঠে এসেছে—নতুন নিউরন তৈরির একটি অপ্রত্যাশিত নেতিবাচক দিকও থাকতে পারে। আর এই কারণেই হয়তো....
৭ দিন আগে