বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কানাডার একদল গবেষক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গবেষক দলটি জানিয়েছে, আর্কটিক বা মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় ওই অঞ্চলের ভাইরাসগুলো নতুন পরিবেশ ও বাহকের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। গবেষকেরা আরও বলেছেন, ‘প্রতিটি ভাইরাসেরই বংশবিস্তার ও ছড়িয়ে পড়ার জন্য মানুষ, পশুপাখি, গাছপালা বা বিভিন্ন ধরনের ছত্রাককে বাহক হিসেবে প্রয়োজন হয়। এ ছাড়া তারা এক বাহক থেকে অন্য বাহকের শরীরেও প্রবেশ করতে পারে। যেমনটা আমরা করোনা মহামারির সময় দেখতে পেয়েছি।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকদের ওই দল সুমেরু বৃত্তের হাজেন হ্রদ থেকে নমুনা সংগ্রহ করে জলবায়ুর পরিবর্তন কীভাবে ভাইরাসের ছড়িয়ে পড়াকে প্রভাবিত করতে পারে, তা পরীক্ষা করছে। গবেষক দলটি জানায়, কানাডায় মে মাসের বসন্তের উষ্ণ আবহাওয়ায়ও দুই মিটার পুরু বরফ অত্যাধুনিক ড্রিল মেশিন দিয়ে গর্ত করে প্রায় ৩০০ মিটার নিচে হ্রদের তলদেশ থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়েছে। পরে নমুনাগুলো ডিএনএ ও আরএনএ ফ্রিকোয়েন্সিং করে হ্রদে বসবাস করা ভাইরাসের প্রকৃতি নির্ণয় করা হয়েছে।
গবেষক দলের প্রধান এবং অটোয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক স্টেফানে এরিস ব্রোসো বলেন, ‘এই নমুনাগুলো বিশ্লেষণ করলে আমরা জানতে পারব, ওই অঞ্চলের ভাইরাসগুলো সত্যিকার অর্থে কেমন পরিবেশে বসবাস করছে এবং ওই পরিবেশে সম্ভাব্য বাহক কী কী হতে পারে।’ তবে ভাইরাসের এক বাহক থেকে অন্য বাহকে ছড়ানোর প্রবণতা কেমন, তা নির্ণয় করতে প্রতিটি ভাইরাস এবং তাদের বাহকদের গোত্র পর্যবেক্ষণ করা দরকার হবে বলেও জানান তিনি।

থোরিয়াম-২২৯ ব্যবহার করে প্রথমবারের মতো কার্যকর নিউক্লিয়ার ঘড়ি তৈরি করলেন ইউরোপ ও চীনের দুই স্বাধীন গবেষক দল। এই প্রযুক্তি ভবিষ্যতে পারমাণবিক ঘড়িকেও ছাড়িয়ে যেতে পারে এবং ডার্ক ম্যাটার অনুসন্ধানে নতুন দিগন্ত খুলতে পারে।
৯ দিন আগে
পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
১৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
১৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
২০ দিন আগে