পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যেকোনো বিচারে মানুষের জন্য ক্ষতিকর। সম্প্রতি পানি থেকে মাইক্রোপ্লাস্টিকের কণা সরিয়ে নিতে বা খেয়ে ফেলতে পারে এমন একটি রোবট ফিশের নকশা করেছেন একদল গবেষক। সম্প্রতি ইউনিভার্সিটি অব সারে আয়োজিত এক প্রতিযোগিতায় এই নকশাটি উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সারে আয়োজিত ন্যাশনাল রোবোটিকস কনটেস্টে এই মাইক্রোপ্লাস্টিক খেকো রোবট মাছটি প্রথম পুরস্কার জেতে। রোবট মাছটির নকশা করেন বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষার্থী এলেনর ম্যাকিনটোশ। সাধারণত ৫ মিলিমিটারের চেয়ে কম ব্যাসের প্লাস্টিক কণাকে মাইক্রো প্লাস্টিক বলে বিবেচনা করা হয়। এই মাছটি প্রায় সব ধরনের মাইক্রোপ্লাস্টিক খেয়ে নিতে সক্ষম।
এই বিষয়ে প্রতিযোগিতার আয়োজক এবং ইউনিভার্সিটি অব সারের প্রভাষক ড. রবার্ট সিডল বলেছেন, ‘আমরা জানি না ভবিষ্যতে আমাদের জলীয় উৎসগুলোতে থাকা মাইক্রোপ্লাস্টিকগুলো কোথায় জমা করা হবে। তবে আমরা আশা করি, প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে এই রোবট মাছ ভবিষ্যতে সঠিক পথের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুব শিগগিরই রোবট মাছটির একটি নতুন আপডেট ভার্সন আসবে। যা মূল নকশার চেয়ে অনেক বেশি কার্যকরী এবং তা দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। সাধারণ একটি ইলিশ মাছের আকারের এই মাছটিতে সেনসরযুক্ত ফুলকা ব্যবহার করা হয়েছে যা সাঁতার কাটার সময় পানি ফিল্টারের কাজে ব্যবহৃত হয় এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করে।
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট নিউঅ্যাটলাসের এক নিবন্ধে বলা হয়েছে, রোবট মাছটি লেজের সাহায্যে সাঁতার কাটে। মাছটির ভেতরে থাকা একটি গহ্বরে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করা হয়। মাইক্রো প্লাস্টিক সংগ্রহ করার জন্য মাছটির মুখ সব সময় খোলা থাকে। গহ্বরটি মাইক্রো প্লাস্টিক ও পানিতে পূর্ণ হয়ে গেলে রোবট মাছটি মুখ বন্ধ করে দেয়। পানি পূর্ণ হয়ে গেলে মাছটি গহ্বরের নিচে থাকা একটি ঢাকনা খুলে দিয়ে সূক্ষ্ম জাল দিয়ে মাইক্রোপ্লাস্টিক আটকে রেখে পানি বের করে দেয়।

থোরিয়াম-২২৯ ব্যবহার করে প্রথমবারের মতো কার্যকর নিউক্লিয়ার ঘড়ি তৈরি করলেন ইউরোপ ও চীনের দুই স্বাধীন গবেষক দল। এই প্রযুক্তি ভবিষ্যতে পারমাণবিক ঘড়িকেও ছাড়িয়ে যেতে পারে এবং ডার্ক ম্যাটার অনুসন্ধানে নতুন দিগন্ত খুলতে পারে।
৯ দিন আগে
পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
১৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
১৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
২০ দিন আগে