ব্রিটেন একটি উন্নত দেশ, যা ইতিহাস, সংস্কৃতি ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে ব্রিটেন সম্পর্কিত সব আপডেট তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দীর্ঘদিনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা-বিরোধ নতুন করে সামনে এনেছেন। দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। আর্জেন্টিনায় দ্বীপগুলো ‘মালভিনাস’ নামে পরিচিত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয় বিয়ে করেছেন। তাঁর পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। মাল্টিমিলিয়নিয়ার অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেছেন ৫২ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ব্রেক্সিটের এক দশক পর কঠিন ও বিপজ্জনক এক বিশ্বে ব্রিটেনের নেতৃত্ব দেওয়ার এবং নিজের মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর আত্মবিশ্বাস হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। আমি তা কোনোভাবেই হতে দিতে প্রস্তুত নই। ব্রিটেন কোনো বিষয়ে দৃঢ়ভাবে অবস্থান নিক—এখন আগের যেকোনো সময়ের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।