সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল।
এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।
তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে।
মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।

মানুষের আগে যদি পৃথিবীতে কোনো উন্নত প্রযুক্তিনির্ভর সভ্যতা গড়ে উঠত, আমরা কি আজ তার কোনো চিহ্ন খুঁজে পেতাম? প্রশ্নটি শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও, বিজ্ঞানীরা একে পুরোপুরি অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছেন না।
৩ দিন আগে
আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে কাউন্টি স্লিগোর এক কাদা চরে ভেসে এসেছে একটি গভীর সমুদ্রের গ্রিনল্যান্ড হাঙরের মৃতদেহ। প্রায় তিন মিটার দীর্ঘ এবং ২০০ কেজি ওজনের এই হাঙরটির বয়স অন্তত ১৫০ বছর বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগে
গণিত শাস্ত্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত ‘ফিল্ডস মেডেল’ অর্জন করেছেন চীন থেকে উঠে আসা দুই তরুণ গণিতবিদ। প্রায় এক শতাব্দী ধরে সমাধানহীন থাকা অত্যন্ত জটিল দুটি গাণিতিক সমস্যার সমাধান করে তাঁরা এই ইতিহাস গড়েছেন। ফিল্ডস মেডেলের দীর্ঘ ইতিহাসে এই প্রথম চীন থেকে পড়াশোনা শুরু করা কোনো নাগরিক...
৪ দিন আগে
পৃথিবীর বুকে ধেয়ে আসা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে এমন গ্রহাণু বা অ্যাস্টেরয়েডগুলোকে আগেভাগেই শনাক্ত করতে একটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম বা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলছে চীন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) অধীনে থাকা গ্রহাণু পর্যবেক্ষণ ও পূর্ব সতর্কীকরণ...
১১ দিন আগে