
শনি গ্রহের চারপাশে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই চমকপ্রদ আবিষ্কারের মাধ্যমে চাঁদের সংখ্যার দিক থেকে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই এগিয়ে গেল শনি গ্রহ। তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীরা একত্রে এই আবিষ্কার করেন।
এই আবিষ্কারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ)। এর ফলে শনি গ্রহের মোট চাঁদের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪, যা বৃহস্পতির (৯৫টি) চাঁদের তুলনায় অনেক বেশি।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ৬২টি নতুন বস্তু চিহ্নিত হয়েছিল, যা প্রথমে চাঁদ হিসেবে নিশ্চিত করা না গেলেও পরবর্তীতে এগুলো সম্ভবত চাঁদ হিসেবেই পরিগণিত হয়।
তাইওয়ানের একাডেমিয়া সিনিসিয়ার জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাশটন বলেন, আরও অনেক চাঁদ হয়তো আবিষ্কৃত হতে বাকি আছে, এটি জানার পর আমরা ২০২৩ সালে পরপর তিনটি মাস একই আকাশক্ষেত্রগুলো পুনরায় পর্যালোচনা করেছি। অবশেষে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কৃত হয়।
তবে এগুলো পৃথিবীর চাঁদের মতো বড়, সুন্দর এবং গোলাকার নয়। এগুলো ছোট ছোট চাঁদ, যা আলুর মতো আকৃতির। এগুলো মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত। এগুলোকে একত্রে ‘ইরেগুলার মুনস’ বলা হয়।
বর্তমানে এগুলোর নামকরণ করা হয়েছে সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে। ভবিষ্যতে শনি গ্রহের চাঁদগুলোর জন্য প্রচলিত রীতির অনুসরণ করে গ্যালিক, নর্স এবং কানাডীয় ইনুইট দেবতাদের নামে এগুলোর নামকরণ করা হবে।
চাঁদগুলো চিহ্নিত করা হয়েছে ‘শিফট অ্যান্ড স্ট্যাক’ পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে জ্যোতির্বিজ্ঞানীরা পরপর ছবি তুলে চাঁদগুলোর চলার পথ অনুসরণ করেন। এরপর সেগুলো একত্রিত করলে চাঁদগুলোর উজ্জ্বল ছবি পাওয়া যায়।
গবেষকেরা মনে করছেন, এসব চাঁদ সম্ভবত সৌরজগতের প্রাথমিক পর্যায়ে শনি গ্রহের কক্ষপথে একদল বস্তু হিসেবে ছিল, যা পরবর্তীতে একাধিক সংঘর্ষের মাধ্যমে ছোট ছোট টুকরোয় পরিণত হয়।
গবেষকেরা আরও জানাচ্ছেন, এটি সম্ভবত ১০ কোটি বছরের মধ্যে একটি সংঘর্ষের ফল, যা তুলনামূলকভাবে শনি গ্রহের ইতিহাসে একটি খুব সংক্ষিপ্ত সময়।
শনি গ্রহের নর্স গ্রুপ নামক চাঁদগুলো কক্ষপথে বিপরীত এবং কাত হয়ে ঘোরে। তাদের অবস্থানও এই সংঘর্ষের ঘটনার প্রমাণ দেয়। নতুন আবিষ্কৃত চাঁদগুলোও এই গ্রুপের অন্তর্ভুক্ত।
এদিকে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতির ৯৫টি চাঁদ আবিষ্কৃত হয়।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট ও দ্য গার্ডিয়ান
আরও খবর পড়ুন:

আজ থেকে ১০০ কোটি বছর পর আমাদের সৌরজগতের শক্তির অন্যতম উৎস সূর্যের জ্বালানি ফুরিয়ে আসতে শুরু করবে এবং এটি প্রসারিত হয়ে এক লোহিত দানবে পরিণত হবে। আর তখন পৃথিবীর মহাসাগর ও বায়ুমণ্ডল পুড়ে বিলীন হয়ে যাবে এবং একটা পর্যায়ে সূর্য পুরো পৃথিবীকেই গ্রাস করে ফেলতে পারে।
১ দিন আগে
পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক দৃশ্য। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে দিনের আলো কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে যাবে, আকাশে ফুটে উঠবে সূর্যের আবছা করোনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরু পথটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের এক
৩ দিন আগে
প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কম্পিউটারের কোড দিয়ে সম্পূর্ণ নতুন প্রাণ বা কৃত্রিম জীব তৈরির পথে এক বিশাল ধাপ এগোলেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইতিহাসে প্রথমবারের মতো একটি অণুজীবের পূর্ণাঙ্গ জিনোম (ডিএনএ নকশা) তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
৮ দিন আগে
ওপেনএআইয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এক ডজনেরও বেশি নতুন ব্যাকটেরিয়া-আক্রমণকারী ভাইরাস উদ্ভাবন করেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই মডেলকে প্রকৃতিতে থাকা ডিএনএর গঠনগত ধরন শনাক্ত করতে প্রশিক্ষিত করার পর সেই ধরনগুলো পুনর্লিখনের মাধ্যমে আগে কখনো দেখা যায়নি...
৮ দিন আগে