ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
শুক্রবার ভোর ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি। বৈধ ভোট হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
ঢাকা-১৭ আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৬৮ ভোট ও জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।
এর আগে, বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।
১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

ঢাকা-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
১২ মিনিট আগে
নির্বাচন কমিশনের রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচনী ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিলম্ব করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
২ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, নির্বাচনের ফলাফল ‘টেম্পারিং’-এর চেষ্টা হচ্ছে। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৪ ঘণ্টা আগে