
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন জামায়াতের সংসদ সদস্য মো. নুরুল আমীন ও মো. কেরামত আলী এবং ঢাকা-১৭ আসনে জামায়াত থেকে নির্বাচনে অংশ নেওয়া এস এম খালিদুজ্জামান। আগামী শুক্রবার ঢাকা ত্যাগ করবে জামায়াতের প্রতিনিধিদলটি। আগামী ৯ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা সেখানে থাকবে।
জামায়াত আরও জানায়, ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর
১ ঘণ্টা আগে
আজ সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তাঁর অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে দেশের
২১ ঘণ্টা আগে
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
২১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কোথায় দুর্নীতি হয়েছে, কারা এর পেছনে জড়িত—সবকিছু খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবিলম্বে নির্দেশ দেওয়া উচিত।’
২ দিন আগে