দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসন রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থীর একজন আওয়ামী লীগ মনোনীত (বর্তমান সংসদ সদস্য) দীপংকর তালুকদার। পেশা পরিবর্তন করে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ৩ কোটি টাকার। অন্যদিকে আরেক হেভিওয়েট প্রার্থী জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ঊষাতন তালুকদারের সম্পত্তি কমেছে। রিটার্নিং অফিসারের কাছে দেওয়া তাঁদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামায় দেখা গেছে, দীপংকর সাধারণ ঠিকাদার থেকে পেশা পরিবর্তন করে হয়েছেন প্রথম শ্রেণির কাঠ ব্যবসায়ী। নিজেকে কাঠ ব্যবসায়ী উল্লেখ করলেও এ থেকে আয় শূন্য। দীপংকর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৮ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৪৮৪ টাকার। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তাঁর সম্পত্তি ছিল ৫ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৩২৮ টাকার। এবারের হলফনামায় নিজের ২৫ ও স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ দেখিয়েছেন। স্ত্রীর স্বর্ণের মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার টাকা।
এ বিষয়ে দীপংকর তালুকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার তাঁর হলফনামায় দুটি মামলা চলমান থাকার কথা উল্লেখ করেন। মামলা দুটিই চেক প্রতারণার। ঊষাতন বছরের আয় দেখিয়েছেন ১২ লাখ টাকা। এর মধ্যে তিনি কৃষি খাত থেকে পান ৭ লাখ টাকা এবং ব্যবসা থেকে ৫ লাখ টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩১ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩২ লাখ ৬ হাজার ৩৩০ টাকা।

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
৮ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে