
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।

গেলাম আর ঘুরে এলাম, এভাবে কক্সবাজার দেখার সময় শেষ। এখন কক্সবাজার আবিষ্কারের সময়। কক্সবাজার ভ্রমণ বলতে এখন শুধু কলাতলী বা লাবণী পয়েন্টে দাঁড়িয়ে সাগর দেখা বোঝায় না। কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে...

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসন রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থীর একজন আওয়ামী লীগ মনোনীত (বর্তমান সংসদ সদস্য) দীপংকর তালুকদার। পেশা পরিবর্তন করে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ৩ কোটি টাকার। অন্যদিকে আরেক হেভিওয়েট প্রার্থী জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ঊষাতন তালুকদারের সম্পত্তি কমেছে।