
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে দেশের বর্তমান সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিনিধিদলে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে গুণীজনদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে কবি ও সাহিত্যিকদের এই প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্যরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ দিতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ১১টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তাঁরা।
৩৮ মিনিট আগে
‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুটি দলের শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এসব কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে গঠনমূলক ও কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা
১৪ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে