
মেয়ে শামারুহ মির্জার সঙ্গে দেখা করতে আজ বুধবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্র বলছে, বড় মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী শামারুহ মির্জার সঙ্গে দেখা করতে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। এর পাশাপাশি ‘সিতারাস স্টোরি’ নামে একটি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা তিনি। এটি একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান। যারা বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। একই সঙ্গে নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
৩ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
৫ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১৫ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৮ ঘণ্টা আগে