
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’
আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুর বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে নেতারা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় তাঁবেদার ও অ্যাজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল। নেতারা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রমাণ হয়েছে। তাই আওয়ামী দুর্বৃত্তদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।’
গণ-অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘আমরা এই (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে যতবারই আলোচনায় বসেছি ততবারই দাবি জানিয়েছি, অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।’
ভিপি নুর বলেন, ‘এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নাই। আমরা কেউ এই সরকারবিরোধী না।
রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে সকলে মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করছি।’
গণসমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুন্সী, কেন্দ্রীয় ছাত্র-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি, শরীয়তপুর জেলার সাবেক সদস্যসচিব শাহজালাল সাজুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের ওপর এমন দমন-পীড়ন চলতে পারে না। এই লড়াই আপনাদের একার নয়। ঢাকা থেকেও আমরা আপনাদের পাশে আছি...
৭ ঘণ্টা আগে
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর...
৭ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপ ঘিরে সতর্কতামূলক করণীয় নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে দলের নেতা-কর্মীরা প্রত্যেকটি পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবে...
৮ ঘণ্টা আগে
সার কোনো সাধারণ বাণিজ্য পণ্য নয়; এটি কৃষি উৎপাদনের প্রাণ এবং দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এই সরবরাহব্যবস্থা যখন যোগ্যতা, অভিজ্ঞতা ও বাজার দক্ষতার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে সাজানো হয়, তখন তার চরম মূল্য দিতে হয় সাধারণ কৃষককে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, চড়া দাম ও ভেজাল...
১১ ঘণ্টা আগে