Ajker Patrika

প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

মেটা:

ট্যাগ: রাজধানী, রাজনীতি, ইসলামী, , প্রশ্নপত্র, প্রশ্নফাঁস,

ছবি: জামায়াতের লোগো

ক্যাটাগরি: রাজনীতি

পজিশন:

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে দলটি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এমন মন্তব্য করে জুবায়ের আরও বলেন, চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং নিয়োগব্যবস্থার প্রতি জন আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত