শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উচ্চ মর্যাদাশীল দেশ। দেশের গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে নৌকাকে আবারও বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন ৭১-এর পরাজিত শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। তারা বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষকে ভালোবাসে না। ফলে তারা দেশের উন্নয়ন চায় না।’
আজ শুক্রবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে উন্নয়ন জনসভায় এসব কথা বলেন এই প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা এখন প্রত্যেক সূচকে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’
পরপর তিন মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করে সরকার গঠন করতে সহযোগিতা অব্যাহত রাখুন। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে নৌকাকে ভোট দিতে হবে।’
মাগুরার দুটি আসন আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাগুরার সেই উপনির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। আওয়ামী লীগ এরপর এককভাবে এ আসনে বিজয়ী হয়ে আসছে। এবারও আমরা বিপুল ভোটে জয়ী হব।’
উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা ১-আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সহসভাপতি মুন্সি রেজাউল ইসলাম ও সৈয়দ শরিফুল ইসলাম। উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন.....
১৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আজ মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পুরান ঢাকার মাহুতটুলিতে তারা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
১৮ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে...
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোন আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
২১ ঘণ্টা আগে