
স্বাধীনতার পর ৫৫ বছরেও এই অঞ্চলের (উত্তরাঞ্চল) মানুষ তাদের ন্যূনতম পাওনাটুকু সরকারের কাছ থেকে পায়নি। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সুধী সমাবেশে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করেছিলেন এবং সে জন্য তিনি ধন্যবাদ পাওয়ার দাবিদার। তবে এর আগে ও পরে উত্তরবঙ্গের মানুষকে ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে যদি ইকোনমিক ডেমোগ্রাফির দিক থেকে ভাগ করা হয়, তাহলে সবচেয়ে পিছিয়ে থাকা এলাকার নাম উত্তরবঙ্গ। রাজধানী থেকে যে জেলা যত দূরে, সে জেলা তত বেশি সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত। বিশেষ করে তিস্তাবেষ্টিত আপনাদের এই এলাকা।’
উত্তরাঞ্চলের নদীভাঙন, পানিসংকট ও কৃষি দুর্ভোগের চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নদীগুলো একসময় রহমত ছিল, কিন্তু সেই রহমত এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর পলি ও বালু জমে নদীগুলো হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমে পানি ধারণ করার ক্ষমতা নাই। ফলে বর্ষায় নদীর দুই পাড় ভাঙতে থাকে। হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও স্বপ্ন বালুর সঙ্গে মিশে যায়। আবার শুষ্ক মৌসুমে কৃষকেরা ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় সেচের এক ফোঁটা পানি পান না।’
জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তাআলা যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার মুখে প্রথম কোদাল মেরে এখান থেকেই উন্নয়ন শুরু হবে ইনশা আল্লাহ। তিস্তাপাড় ও তিন নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছি।’
জামায়াত আমির দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে তিস্তা ইস্যুতে বড় আন্দোলন করলেও এখনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এত বড় একটা এলাকাকে অবহেলা-অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা কল্পনা করা যায় না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ সাফল্যের পেছনে দলের মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহিলা বিভাগের কর্মীরা উঠান বৈঠক, বাড়ি বাড়ি যাওয়াসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে সাড়া ফেলেছিলেন।
৪ ঘণ্টা আগে
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়...
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছায়া বাজেট প্রকাশ করেছে। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই বাজেটে ১২টি প্রধান খাতে বিভক্ত করে মোট ৭১টি ‘সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য’...
৮ ঘণ্টা আগে
‘আমাদের তো সমঝোতা ছিল নির্বাচনী সমঝোতা। এখন নির্বাচন তো শেষ। তা ছাড়া নির্বাচনের ব্যাপারটা নিয়েও আমাদের সাথে জোট একটু অন্যরকম আচরণ করেছে; যার প্রেক্ষাপটে আমাদের নেতা-কর্মীদের মনে একটু কষ্ট রয়েছে...
৯ ঘণ্টা আগে