ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
বিএনপির এ নেতা আরও জানান, একই দিন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন ১২ এপ্রিল।

সার কোনো সাধারণ বাণিজ্য পণ্য নয়; এটি কৃষি উৎপাদনের প্রাণ এবং দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এই সরবরাহব্যবস্থা যখন যোগ্যতা, অভিজ্ঞতা ও বাজার দক্ষতার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে সাজানো হয়, তখন তার চরম মূল্য দিতে হয় সাধারণ কৃষককে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, চড়া দাম ও ভেজাল...
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
প্রশাসনের ভেতরেও একটি মহল সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না...
৩ ঘণ্টা আগে
আইসার সভাপতি নেহা বোরা, সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, সিপিআই (এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাত, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজশন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেছে দলটি...
৩ ঘণ্টা আগে