
চট্টগ্রামে গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের লোকদের হামলা, নির্যাতন ও পুলিশি তল্লাশির অভিযোগ এনেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনতার দুর্বার আন্দোলনে সরকার ক্ষমতা হারানোর ভয়েই এমন হিংস্র আচরণ করছে দাবি করে তিনি বলেন, ‘সরকারের পতনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে দিক-দিগন্তে। মানুষ এবার হাতের মুঠোয় প্রাণ নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনসভাগুলোতে মানুষ আসছে বানের মতো। তাতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে দমাতে ছাত্রলীগ-যুবলীগের গুন্ডাদের লেলিয়ে দেওয়া শেখ হাসিনার সুপরিকল্পিত চক্রান্তের অংশ। জনগণের সমর্থন হারিয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অরাজকতা, বিশৃঙ্খলা, হিংসা ও হত্যায় আগ্রহী একটি দল। তারই কুৎসিত প্রমাণ দিল আজকে চট্টগ্রাম বিভাগের সমাবেশে আগত জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর রক্তাক্ত আক্রমণের বীভৎস রূপ দেখিয়ে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেও জনগণকে কাবু করা যায় না। এত অত্যাচার, আক্রমণ, চক্রান্ত, সন্ত্রাস, খুন, বিশ্বাসঘাতকতা ও কুৎসা সত্ত্বেও জনগণের আন্দোলন থেমে থাকবে না। পথে বাধা এবং নেতা-কর্মীদের ওপর শারীরিক আক্রমণ সত্ত্বেও আজ চট্টগ্রামের সমাবেশে জনতার ঢল নামবে।
রিজভী বলেন, ‘বিপুল জনসমাগম দেখে তারা (সরকার) উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে। হুড়মুড় করে এই বুঝি গণভবনে ঢুকে পড়ল গণতন্ত্রকামী লাখো জনতার উত্তাল স্রোত—এমন দুঃস্বপ্ন প্রতিমুহূর্তে মনে হয় তাড়া করছে শেখ হাসিনাকে। এ কারণে জনতার দুর্বার আন্দোলনের কথা শুনে হিংস্র হয়ে উঠেছে তারা।’
আওয়ামী লীগকে ‘ভীরু ও কাপুরুষের দল’ হিসেবে মন্তব্য করে রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় গুন্ডা ও সন্ত্রাসীরা বাহাদুরি দেখায়। প্রকৃত সাহসী ও বীরদের কখনোই ভিন্ন কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার নজির নেই সারা দুনিয়ায়। যারা ক্ষমতায় টিকে থাকতে দেশকে ধ্বংস করতে দ্বিধা করে না, তারাই রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় গুন্ডাপান্ডা লেলিয়ে দেয় বিরোধী দলের কর্মসূচিতে।

বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
২ ঘণ্টা আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
১৬ ঘণ্টা আগে
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
১ দিন আগে