ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠি দিয়ে তাদের শোকজ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১১ ও ঢাকা-৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রার্থীদের (নাহিদ ও নাসীরুদ্দীন) ‘বিশাল আকৃতির রঙিন ছবি’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বড় বড় বিলবোর্ড টানানো হয়েছে। যা সরাসরি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা প্রার্থী ভোটগ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ (২১ দিন) আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এই নিয়ম অমান্য করায় তাঁদের এই নোটিশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে আরও বলা হয়েছে, আগামীকাল ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার মধ্যে শহরের সব জায়গা থেকে বিলবোর্ডগুলো অপসারণ করতে হবে এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ওই দিনই সকাল ১১ টার মধ্যে প্রার্থীকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দাখিল করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩১৮টি প্রায় দুই বছরেও উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে ১১২টি চায়না রাইফেলও রয়েছে।
১ ঘণ্টা আগে
বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
৪ ঘণ্টা আগে
৩০ মে সকাল ১০টা। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন এ খবর জনসাধারণ সবেমাত্র জানতে শুরু করেছে। তবুও সার্কিট হাউসের আশপাশে কৌতূহলী জনতা দেখা গেল না। সকালের দিকে খবর পেয়ে জেলা কমিশনার, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থল এক ঝলক দেখে...
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস একটি স্বাভাবিক বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।
৫ ঘণ্টা আগে