
দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেন খালেদা জিয়া। গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গী হয়ে দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
এদিকে বিমানবন্দরে অপেক্ষারত নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নির্দেশনা মেনে তাঁরা দাঁড়িয়েছেন ফুটপাতে-ডিভাইডারে। বিভিন্ন স্লোগানে মুখর করে রাখছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার খবরে ঢাকায় এসেছেন বরগুনার পাথরঘাটার মেহেদী হাসান। বিমানবন্দরের সামনের সড়কে হাজারো নেতাকর্মী শামিল হয়েছেন প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে।
স্থানীয় যুবদল ইউনিয়নের এই নেতা আজকের পত্রিকা'কে বলেন, ‘গত ১৬ বছর এত নির্যাতন সহ্য করেছেন ম্যাডাম, জেল খেটেছেন। আজকে তিনি দেশে ফিরে আসছেন চিকিৎসা নিয়ে। তাই আবেগ ধরে রাখতে পারি নাই, ঢাকায় চলে আসছি।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা সোয়া ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
আরও খবর পড়ুন:

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
৩ ঘণ্টা আগে