Ajker Patrika

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক
তৌফিক ইমরোজ খালিদী। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার এক শোকবার্তায় বিএনপি বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক এবং বিডিনিউজ২৪ ডট কম-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দ্বিধাহীন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন ৫৯ বছর বয়সী জ্যেষ্ঠ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন তিনি। এর পর থেকে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত