Ajker Patrika

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২২: ৩২
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য ও মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ দিন বেলা ১টায় বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করবে দলটির ঢাকা মহানগরী শাখা।

আজ শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ শুক্রবার রাজধানীর উত্তরায় আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা করা হয়েছে—এমন অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। বিকেলে উত্তরার জসিম উদদীন মোড় এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সমাবেশ থেকে আখতারুজ্জামানের বিরুদ্ধে করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এদিকে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত