
রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ দাবি করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, টুকুর সঙ্গে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার আমাদের ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে উন্মাদ ও হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণ অভ্যুত্থান।’
অবিলম্বে টুকুসহ গ্রেপ্তার সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৫ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১৬ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে