
নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতসহ ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।
পাঁচ অধ্যায়ের মোট ২২ দফা সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ ইশতেহার ঘোষণা করেন। তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঢাকা-১৩ আসন থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১৩ নম্বর দফা উল্লেখ করে জানান, ইসলামি মূল্যবোধের আলোকে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য পৃথক এবং নিরাপদ পরিবেশ থাকবে, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। অসহায় নারীর জন্য সরকারি শেল্টার হোম, আইনগত সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা থাকবে। যৌতুক, নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও দ্রুত বিচার সম্পন্ন করা হবে। শিশু ও কিশোরদের জন্য খেলাধুলা, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার; সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা; শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা; স্বাধীন, মর্যাদাপূর্ণ ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি; সর্বজনীন, ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষা ব্যবস্থা; কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার; ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতি; কাদিয়ানি/আহমদিয়া সম্প্রদায় সম্পর্কিত নীতি, আজমতে সাহাবা ও আকীদাগত নীতি; অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা; শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ; কওমি শিক্ষা ব্যবস্থা; ধর্মীয় স্বাধীনতা, ওয়াক্ফ ও সামাজিক ন্যায়; কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষ; নারী অধিকার ও শিশু সুরক্ষা; স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু; গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ; রেমিট্যান্স ও প্রবাসী বাংলাদেশি; চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত; ঘুষ, দুর্নীতি ও অপচয় রোধ; পেশিশক্তি ও টেন্ডারবাজি মুক্ত; গুম, খুন ও অপহরণ বন্ধে সেল গঠন; ধর্ষণ ও নারী নির্যাতনের মালার দ্রুত বিচার নিশ্চিত; ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল রোববার ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভাও আহ্বান করা হয়েছে...
২ ঘণ্টা আগে
অভ্যুত্থানের পর গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হলেও শ্রম, নারী, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ আলোচনার বাইরে রয়েছে। ফলে শ্রমিক, নারী, স্বাস্থ্যসেবা-বঞ্চিত জনগোষ্ঠী, স্থানীয় প্রতিনিধিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতার মতো...
৪ ঘণ্টা আগে
যশোর এম এম কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নান্নু মিয়া (৩৮), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী...
৫ ঘণ্টা আগে
২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি যথাক্রমে ১ হাজার ৯৮৩ কোটি ও ৭ হাজার ৮৭ কোটি টাকা লোকসান করেছিল...
৫ ঘণ্টা আগে