
পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশ ইনের বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন দলের আমির শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয়, সেটা আমরা করব। ইসলাম ধর্মকে সেখানে (ভারতে) আলাদা করে দেখা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশের সকল ধর্মের মানুষের তাঁর ধর্মীয় অধিকার, তাঁর নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ভারত সরকারের প্রতি অনুরোধ জানাব, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারও কোনো ক্ষতি সাধন করা না হয়।’
পুশ ইনের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘এটা আরও যাচাই-বাছাই করে যদি সে রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশা আল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকব না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে, এটাও কারও কাছ থেকে আমরা চাই না।’
নিজের জাপান সফরের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা লক্ষ করেছি একটা জিনিস যে বাংলাদেশকে নিয়ে জাপানের বিপুল প্রত্যাশা আছে। কিন্তু আবার তাদের একটা সতর্কতা বা আশঙ্কার জায়গা আছে যে তারা কি নিরাপদে সুন্দরভাবে যেমনটা চায় স্বচ্ছভাবে কাজ করতে, সেটা তারা পারবে কি না? এই জায়গাটা বাংলাদেশের এখন নিশ্চিত করার দায়িত্ব বর্তমানে সরকারে যাঁরা আছেন তাঁদের।’
শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অবশ্যই সরকারের দায়িত্ব হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া। আমরা যারা সরকারের বাইরে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা, সরকার ভুল করলে তাকে টান দিয়ে ধরা এবং তাদের সংশোধন করে দেওয়ার প্রতিবাদ জানানো।’
জাপান সফর শেষে থাইল্যান্ডে জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসারত ব্যক্তিদের দেখতে যান শফিকুর রহমান। সে বিষয়ে বলেন, ‘তাঁদের যখন দেখতে গেলাম, গলায় জড়িয়ে ধরে বলল, “যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজনে বারবার লড়াই করব, কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ—দুইটা যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে। আমরা কোনো ফাঁকি মানি না। আমরা এ টু জেড বাস্তবায়ন চাই।” এটা তাঁদের বক্তব্য, তাঁদের দাবি। কোনো ফাঁকি চলবে না, সবকিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। এই মেসেজগুলো আমরা নিয়ে এসেছি।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি আসলে বাস্তব দেখে পদক্ষেপ নেওয়ার মানুষ। আমি পাইকারি এবং খুচরা বাজারে যাব। আমি যাব যেখান থেকে মালগুলো আসে। এটা ২০০ মাইল দূরে হলে ওখানেও যাব। ওখানে উৎপাদন স্থলে এটার দাম কত? এখানে আসার পরে পাইকারি মার্কেটে কত? তারপরে খুচরা মার্কেটে কত? এই তিনটা যাচাই করার পরে আমরা আমাদের ভূমিকা নেব। আমরা চুপ থাকব না।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ হুমকির মুখে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি...
১ ঘণ্টা আগে
আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো-আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম, তার বাস্তবায়ন করা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কিন্তু...
২ ঘণ্টা আগে
ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৯ মে) তিনি এ সাক্ষাতে যান।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম...
১ দিন আগে