
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে আজ সকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। হাতাহাতি ও উত্তেজনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব।
জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করেন।
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করলে জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে ছাত্রশক্তির নেতা-কর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো জানি না কারা করেছে (হামলা), তবে আমাদের দৃঢ়বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, তবে আমাদের নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে।’ তিনি অবশ্য দাবি করেন এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হয়নি। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ব্যাপারটি দেখেছি। আমরা তাদের উগ্র ফাঁদে পা দিইনি।’
অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব বলেন, ‘সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এ সময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।’

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৩ ঘণ্টা আগে
তাঁদের কমিটির সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে কার্যকর ভূমিকা রাখা। ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ মোকাবিলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক বুলিং উপেক্ষা করে সংগঠনের নেতৃত্ব দেওয়া...
১৩ ঘণ্টা আগে
রমনা পার্কের বিপরীতে হেয়ার রোডের ৩৫ নম্বর বাড়ি। সাদা রঙের দোতলা বাড়িটিতে থাকেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে বাড়িটিতে বেড়েছে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল বিএনপির নেতা-কর্মীর দ্বারা দেশব্যাপী ইউএনওসহ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হেনস্তা এবং দায়িত্ব পালনে বাধাদানের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সাম্প্রতিক সময়ে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে বিএনপির...
১৫ ঘণ্টা আগে