
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমনটি লেখেন।
রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
জামায়াত আমির আরও বলেন, ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।
প্রসঙ্গত, আজ দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো একটি চিঠিতে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
পরে সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১৯ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১ দিন আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
১ দিন আগে