
ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি। ইতিমধ্যে এক নারীকে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেউ লংমার্চ করুক বা শর্ট মার্চ করুক, কিংবা কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। ওনার আসাতে বাধা নাই। আমরা তো চাই-ই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।’
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (শেখ হাসিনা) যা দিছে ভারতকে, অনেক দিছে। হাসিনা নিজেই বলছে, তাদের যা দিয়েছি, আজীবন মনে রাখবে।’
দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষও জেগে উঠবে। দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলের ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের আওতায় থেকে বিভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে। আবার সেটা অবৈধ পথ না। আইনের ভেতরে থেকেই অনেক কিছু করা যায়।
তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের বিকল্প নেই। তার হাত দিয়েই দেশ অনেক দূর এগিয়ে যাবে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ অবস্থান বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চান তাঁরা।
পিএনপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১৯ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
২১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
২১ ঘণ্টা আগে