
বিরোধী দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘পলাতক ব্যক্তিদের সূত্রে চলছে বিরোধী দল। আমার মনে হচ্ছে, পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই আমাদের যারা বিরোধিতা করছে, তারা চলছে। এখনো সে সূত্রে চলছে।’
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সফরের বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফল হয়েছে বলে জানান রুমন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে কেন্দ্র করে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে রুমন বলেন, ‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন।’
এসব ঘটনা নিয়ে প্রথমে অপেক্ষাকৃত কম পরিচিত কিছু অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে।
প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার পর তাঁর সাফল্য নিয়ে গণমাধ্যমে আলোচনা ও সংবাদ হওয়ার কথা উল্লেখ করে রুমন বলেন, সে সময়ও আরেকটি ঘটনা সামনে আসে। ফলে প্রধানমন্ত্রীর সফরের সাফল্যের বদলে গণমাধ্যমের আলোচনা অন্য একটি বিষয়কে ঘিরে আবর্তিত হয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সফলতা ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অর্জন নিয়ে গণমাধ্যমে আলোচনা হওয়ার কথা থাকলেও বিভিন্ন ঘটনা সামনে এনে সেই আলোচনা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন রুমন।
সরকারকে সহযোগিতা না করে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলে সফলতা অর্জন কঠিন—এমন উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, একজন মানুষকে যদি সাঁতার কেটে নদী পার হতে বলেন আর তাঁর হাত-পা বেঁধে দেন, তাহলে সে সাঁতার কেটে নদী পার হতে পারবে না।
আতিকুর রহমান রুমন বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি—আমাদের সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে চান। প্লিজ, আপনারা সহযোগিতা করুন।’

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১২ মিনিট আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের হোপ মার্কেটে উচ্ছেদ অভিযানের বিষয়ে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে।’
৫ ঘণ্টা আগে
পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
২১ ঘণ্টা আগে