
নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি না করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংঘাত সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বহিষ্কার করারও নির্দেশ দিয়েছেন তিনি।
আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এমন নির্দেশ দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে সকালে ভোলা জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় চরম ক্ষোভ জানিয়ে বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে দয়া করে এখন নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন না। খুব কষ্ট হয় একদিকে আমার বুলেটবিদ্ধ ভাইয়ের মরদেহ পড়ে আছে মর্গে, আর আপনারা এখানে কমিটি নিয়ে নিজেদের মধ্যে সংঘাত তৈরি করছেন।’
বিএনপির মহাসচিব বলেন, আমরা জীবনপণ লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। সবাইকে জীবন বাজি রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুতে শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, নয়নের মতো আরও অনেকে গণতন্ত্রের লড়াইয়ে প্রাণ দিয়েছে। তারা জীবন উৎসর্গ করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য।
মির্জা ফখরুল আরও বলেন, ‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তার পরেও মানুষের মুক্তির জন্য কতটা আবেগ, কতটা আকুতি। মানুষ শত বাধা-বিপত্তি উপেক্ষা করে মুক্তির আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। বিগত গণসমাবেশগুলো থেকে আমরা উপলব্ধি করেছি, গণতন্ত্র ফিরে পেতে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসা বিএনপি স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায়। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে চলমান স্বাস্থ্য সংকট ও শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখা। সংগঠনটির সভাপতি সামি আব্দুল্লাহ অভিযোগ তুলে বলেন, হল প্রশাসন ও হল সংসদ প্রকৃত আক্রান্তের সংখ্যা প্রকাশ না করে...
৮ ঘণ্টা আগে
আংশিক এ কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখায় সাকিবুল হাসানকে আহ্বায়ক ও মো. আরমানুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। বিজয় একাত্তর হল শাখায় আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে সরদার তানভীর বিন নজরুলকে। অমর একুশে হল শাখায় রুবায়েত হাসান রিমনকে আহ্বায়ক এবং দিনাত হককে সদস্যসচিব করা হয়েছে...
৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটির অনুমোদনের পর পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের অনেকেই কমিটিতে স্থান পাননি বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগে