
বিএনপি প্রয়োজনে কোয়ালিশন সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির আদর্শ ও ৩১ দফার সঙ্গে অন্য দলের পরিকল্পনা মিললে, বিএনপি যদি প্রয়োজন মনে করে, তবে আলাপ-আলোচনার ভিত্তিতে কোয়ালিশন সরকার গঠন করার কথা ভাববে। যদিও এর সম্ভাবনা কম।
আজ সোমবার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের বাসভবনে সংবাদ সম্মেলনে আমীর খসরু এসব কথা বলেন। চট্টগ্রাম-১১ আসনের উন্নয়নের ১১ দফা বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একটি দল নির্বাচন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকেই তো নির্বাচন চায়নি, নির্বাচনের প্রতি তাদের আস্থা নেই। আবার নির্বাচনে গিয়ে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। এগুলো তো ভালো লক্ষণ না। এগুলোর মাধ্যমে যে তারা কিছু করতে পারবে, সেটা না। তবে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণ খুবই সজাগ। তারা ১২ তারিখ ভোটকেন্দ্রে যাবে, ভোট প্রয়োগ করবে। ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে। যারা এসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, বাংলাদেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষ তাদের কোনো দিন গ্রহণ করবে না বলে আমি বিশ্বাস করি।’
নিজ আসনের (চট্টগ্রাম-১১) জন্য ১১ দফা অঙ্গীকার ও বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে সাবেক মন্ত্রী খসরু বলেন, ‘লজিস্টিক হাবের’ মাধ্যমে সার্বিকভাবে চট্টগ্রামকে উন্নয়ন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, একটি দেশের উন্নয়নে বন্দরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন।
এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রামকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে বন্দরকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যাতে বন্দর সর্বোচ্চ বিশ্বমানের সক্ষমতা অর্জন করে। বন্দরের টার্ন ওভার টাইম, ডেলিভারি টাইম যাতে বাড়ে, এমন সক্ষমতা অর্জন করতে বিএনপি পরিকল্পনা নেবে।
ভোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
আমীর খসরু আরও বলেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে, তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। এসব করে তারা যে কিছু করতে পারবে, তা নয়; কারণ, জনগণ এসবে বিভ্রান্ত হবে না।
এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

মা-বোনেরা শুধু নির্বাচনী জনসভায় অংশ নিলেই দায়িত্ব শেষ নয়। আগামী ১২ তারিখ সকালে ঘুম থেকে উঠে সবাইকে সরাসরি ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা সেদিন সকালে চুলা না জ্বালিয়ে আগে ভোটকেন্দ্রে যাবেন।
৪১ মিনিট আগে
ভোটারদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আপনারা ১২ তারিখ সকাল সকাল আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।
৩ ঘণ্টা আগে
ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছে দলটি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এমন...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
৫ ঘণ্টা আগে