
মা-বোনেরা সকালে চুলা না জ্বালিয়ে আগে ভোটকেন্দ্রে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে ভোটকেন্দ্র থেকে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে এবং একটি জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মা-বোনদের উদ্দেশে ড. মঈন খান বলেন, ‘শুধু নির্বাচনী জনসভায় অংশ নিলেই দায়িত্ব শেষ নয়। আগামী ১২ তারিখ সকালে ঘুম থেকে উঠে সবাইকে সরাসরি ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা সেদিন সকালে চুলা না জ্বালিয়ে আগে ভোটকেন্দ্রে যাবেন।’
এ সময় ড. আবদুল মঈন খান আরও বলেন, ‘ভাইদের বলছি এই বিষয় নিয়ে আপনারা কোনো রাগ করবেন না। মা-বোনদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেবেন ও সহযোগিতা করবেন।’
নরসিংদী-৫ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
৫ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৯ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
১১ ঘণ্টা আগে