
শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী সৃষ্টির মধ্য দিয়ে ৩০ হাজার তৎকালীন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোনো চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সঙ্গে বাকশাল, সাংবিধানিকভাবে উন্মুক্তভাবে আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে। গণতান্ত্রিক মুখোশ ও ভোটের নামে প্রহসনের মাধ্যমে এই একদলীয় রাষ্ট্রব্যবস্থা শেখ হাসিনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন।’
‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র ৫০ বছর উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মাল্টিপারপাস হলে এ আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।
ইতিহাসের ব্যাখ্যা দিয়ে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশের, এই ভূখণ্ডের মানুষ তাঁর (শেখ মুজিব) মাধ্যমেই এ দেশের মুক্তি চেয়েছিল, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক মুক্তি। অথচ তিনি বাংলাদেশের মানুষের অধিকারকে কবর দিয়েছেন, গণতন্ত্রকে কবর দিয়েছেন, এ দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে, চেতনায়, ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই।’

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
৫ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে