
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা দেশে বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে এসব অভিযোগ করেছেন আসিফ মাহমুদ।
এনসিপি মুখপাত্র তাঁর পোস্টে লিখেছেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।’
নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করলেও নির্বাচনে জয়ী দলের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে এনসিপির প্রার্থীরা ছয়টি আসনে জয় পেয়েছে। তাদের জোট পেয়েছে মোট ৭৭টি আসন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

বিএনপির মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো (যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল) বিপ্লবের সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার
৩৪ মিনিট আগে
আন্দোলনকারী সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া এবং ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনাকে তারা রাষ্ট্রীয় নিপীড়নের উদাহরণ হিসেবে দেখছেন। এসব ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনরত ছাত্র-যুবদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন ছাত্র ইউনিয়নের নেতারা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত বিতর্কিত ঘটনা নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সত্যতা ও প্রকৃত তথ্য যাচাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
২ ঘণ্টা আগে
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, অপ্রয়োজনীয় বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় জাতীয় যুবশক্তি।
১১ ঘণ্টা আগে