
ঢাকা-১৫ সংসদীয় আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে শফিকুর রহমান ২১ হাজার ৬১৪ ভোটে এগিয়ে জয় নিশ্চিত করেন।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন।
আটজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে এখন বিএনপি। নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ২০৯টি আসনে জয়ের মালা পেয়েছেন দলটি প্রার্থীরা। যার নেতৃত্বে চেয়ারম্যান তারেক রহমান। তবে ঐতিহাসিক জয়ের পর শোভাযাত্রা বা উৎসব মিছিল করেনি বিএনপি।
৩২ মিনিট আগে
নির্বাচনে পরাজিত হলেও ‘সততা ও সম্মানের রাজনীতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা প্রথম হয়ে গন্তব্যরেখা পার হতে পারিনি, কিন্তু অনেকেই যেটিকে অসম্ভব বলেছিলেন...
২ ঘণ্টা আগে
আমিনুল হক, ২০১৩ সালে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নাম লেখান বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিতে। কিন্তু ফুটবলার থেকে রাজনীতিবিদ আমিনুল হককে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার ধকল পোহাতে হয়েছে তাঁকে। কারাবন্দী হতে হয়েছে একাধিকবার।
৪ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
৫ ঘণ্টা আগে