
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। আজ শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। আর ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জ্যেষ্ঠ সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
১৫ ঘণ্টা আগে
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
১৫ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য ও মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ দিন বেলা ১টায় বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করবে দলটির ঢাকা মহানগরী শাখা।
১৬ ঘণ্টা আগে
ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
১৭ ঘণ্টা আগে