
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা-পুলিশ কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫)। বাকি দুজন সমর্থক সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
মিছিলটি ‘নাহিদ উজ্জ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, আটক তিনজনকে ঘিরে উচ্ছ্বসিত জনতা মিছিল করার জন্য তাদের ধমকাচ্ছে এবং কিছু লোক তাঁদের মারধর করছেন। তাদের মাথা ও মুখে আঘাত করছেন।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নিয়ে তাঁদের থানায় নিয়ে আসা হয়।
তবে আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
২ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৪ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৫ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৭ ঘণ্টা আগে