
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারবেন।’
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী সরকারি কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘অতীতের বস্তাপচা রাজনীতি এ দেশের মানুষ ১২ তারিখ প্রত্যাখ্যান করবে। সারা দেশে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। নারীদের বেইজ্জতি আমরা সহ্য করব না।’
বেকার ভাতা নিয়ে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তার সমালোচনা করে আমির বলেন, ‘বসে বসে বেকার ভাতা খাব না। আমরা কর্মসংস্থান তৈরি করব। ন্যায়-ইনসাফের জন্য আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। পেছনে নয়, সামনে দৌড়াব।’
এ সময় ফেনীবাসীর উদ্দেশে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন শফিকুর রহমান।
তিনি বলেন, ক্ষমতায় গেলে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। যে বাঁধের কারণে ফেনীবাসীর দুঃখ, বন্যার চিরায়ত সেই সমস্যার সমাধান করা হবে। ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার চেষ্টা করবে জামায়াত।
ছাত্রলীগের নির্যাতনে মৃত্যুবরণ করা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘আজ আমার বড় মনে পড়ছে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই তাঁকে জীবন দিতে হয়েছে। যারা আধিপত্যবাদের দালাল, তারা তাঁকে সহ্য করতে পারেনি। আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। আপনারা ফাহাদকে স্মরণে রাখবেন, তাঁকে হৃদয়ে ধারণ করবেন।’
‘জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই’ বলে বক্তব্য শেষ করেন জামায়াত আমির।
এর আগে আজ সকাল থেকে দলটির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ফেনী সরকারি কলেজ মাঠে এসে জড়ো হতে শুরু করেন। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
৩৩ মিনিট আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে