
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আজ রোববার নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন।
মনিরা শারমিন বলেন, ‘আমি আপিল করেছি। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির সময় দিয়েছেন কমিশন।’
মনিরা শারমিন বলেন, ‘সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।’
সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। এর আগে, ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরির সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার আদেশ দিয়ে তাঁর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।
এদিকে, জোটের অন্য এক প্রার্থী এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে দাখিল করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন:

‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
১ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন
১ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (জামায়াত) মাছুম মোস্তফা তাঁর ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে তুলে ধরে নিরাপত্তা দাবি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁর নেতা–কর্মীদেরও নিরাপত্তা চেয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে