
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (রাড্ডা ক্লিনিক) লুটপাট ও গুঁড়িয়ে দিয়ে দখলচেষ্টার ঘটনায় নাম আসা বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) পদ ছাড়তে হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা...

জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে।

‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসন শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি...’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার স্পিকারের কাছে লিখিত একটি চিঠিতে এ তথ্য জানান তিনি।