
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (জামায়াত) মাছুম মোস্তফা তাঁর ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে তুলে ধরে নিরাপত্তা দাবি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁর নেতা–কর্মীদেরও নিরাপত্তা চেয়েছেন তিনি।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান মাছুম মোস্তফা। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার বিবরণ তুলে ধরে এই জামায়াতের সংসদ সদস্য সংসদে বলেন, ‘কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম। ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি আনেক মানুষের খোঁজখবর নিলাম।’
মাছুম মোস্তফা বলেন, ‘ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনে সেখানে নামাজের জায়গা সেখানে নামাজ পড়তে যাই। এই মুহূর্তে বিএনপির কিছু লোক তারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, আমার গাড়ির ওপর হামলা চালায়। আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের ওপর হামলা করে। শারীরিকভাবে নির্যাতন করে এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার ওপর আঘাত করে এবং আমাকে গালিগালাজ করে আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে।’
মাছুম মোস্তফা বলেন, ‘আমি শুনতে পাই যে, সেখানে পেশাদার কিলার দেওয়া হয়েছিল। যাতে আমাকে হত্যা করা হয়। মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। নাহলে হয়তো আজকে আমার জন্য এখানে শোকপ্রস্তাব আনতে হতো।’
মাছুম মোস্তফা বলেন, ‘আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই। আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। স্পিকার, আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে, ‘‘কী অপরাধে আপনার ওপর হামলা করা হলো?’’ আমি অপরাধটা বলতে পারি নাই।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি পত্রিকায় দেখেছেন এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জবাবে মাছুম মোস্তফা বলেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি। বাকিরা নিরপরাধ। আজকে নয়জন জামিনে চলে এসেছে। আর যারা আসামি ছিলেন তারা সবাই মিছিল করছেন। তিনি আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান।
পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ব্যাপারটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন। তিনি আমাকে বলেছেন যে, তিনি নিশ্চিত করবেন যেন, এটা সুষ্ঠু একটি তদন্ত হয়। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
১১ মিনিট আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন
২৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আজ রোববার নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা...
১৮ ঘণ্টা আগে