
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
আজ রোববার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে গঠিত ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পূর্ব নির্ধারিত মেয়াদ অপরিবর্তিত রেখে পুনর্গঠিত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো।
গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে ১১ হাজার ৫১৭ ভোট পান ইসহাক সরকার।
অন্যদিকে এস এম শাহরিয়ার ঢাকা-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুনর্গঠিত নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ দিন আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
২ দিন আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
২ দিন আগে