
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহার করা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শঙ্কা প্রকাশ করছি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে। এটা ভায়োলেন্সের (সহিংসতার) জন্য ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা প্রকাশ্যে অস্ত্রের মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং (আশঙ্কার)।’
নির্বাচন কমিশনের এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান আসিফ। তিনি বলেন, ‘অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।’
বিএনপির ইশতেহারে জনগণের সঙ্গে প্রতারণা ফুটে উঠেছে বলে মন্তব্য করেন আসিফ। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরও জনগণের সঙ্গে প্রতারণা করছে; যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।
আওয়ামী লীগের বিষয়ে বিএনপি অনেকটাই দুর্বল বলে উল্লেখ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস (পক্ষপাত) দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না।’
এদিন সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় এলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন আসিফ। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মণিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।

জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে।
২২ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
৪ ঘণ্টা আগে
চলতি বছরই দলের জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে...
১২ ঘণ্টা আগে
বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে চালিয়ে দিচ্ছে। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০০০ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভারত সরকার কোনো আন্তর্জাতিক তোয়াক্কা না করেই বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে...
২ দিন আগে