রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক সাংবাদিকদের মারধর ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে দলটি।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে আন্দোলন করছিল। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দায়িত্ব পালনের সময় পুলিশের অতি উৎসাহী কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন।
মাহবুব জুবায়ের আরও বলেন, পুলিশের হামলায় কালের কণ্ঠ, আরটিএনএন, যুগান্তর, মাই টিভি ও জাগরণ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাসী।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য একজন মাল্টি মিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দেন-যা উদ্দেশ্যপ্রণোদিত ও অমানবিক আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
জুবায়ের বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত দায়ী পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) তাদের ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নবঘোষিত কমিটিতে নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্যসচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের...
৩ ঘণ্টা আগে
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর লোকজন সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘মনে রাখা উচিত, ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।’ রাজধানীর ভাটারার স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
৬ ঘণ্টা আগে